বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

সামান্য কিছু উপকরণে পাকোড়া রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত এলেই বাজারে মেলে নানা পদের সবজি। যা দিয়ে তৈরি করতে পারেন পাকোড়া। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো সবজি পাকোড়ার রেসিপি-

উপকরণ

পিঁয়াজ কুচি ২ কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনিয়াপাতা কুচি ১ টেবিল চামচ, ময়দা ১/২ কাপ, ডিম ১ টি, টেস্টিং সল্ট ১/৪ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ডুবো তেলে ভাজার পরিমাণ মতো।

প্রণালি

সব সবজি একটি পাত্রে রেখে তাতে কাচামরিচ কুচি, পিঁয়াজ কুচি, ধনিয়াপাতা এবং লবণ দিয়ে মাখিয়ে ফেলুন। এরপর তাতে ময়দা মিশিয়ে নিন। এবার ফেটানো ডিম, টেস্টিং সল্ট ও বেকিং পাউডার দিয়ে মাখিয়ে ফেলুন। মিশ্রণটি ময়দা দিয়ে একটু ঘন বানিয়ে নিন। একটি প্যানে তেল নিয়ে মাঝারি আঁচে গরম করুন। 

তেল গরম হয়ে এলে তৈরি মিশ্রণ থেকে অল্প অল্প করে হাতে নিয়ে গোল করে প্যানে দিয়ে ভাজুন। একসঙ্গে কয়েকটা দিয়ে ডুবো তেলে পাকোড়া ভালো করে বাদামি করে ভাজুন। খুব দ্রুত না ভেজে আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন। ভাজা হয়ে গেলে পাকোড়া প্যান থেকে তুলে কিচেন টিস্যুর ওপর রেখে দিন। এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। এবার সসের সঙ্গে গরম গরম পাকোড়া পরিবেশন করুন।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী। 

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit