শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি

দুর্গাপুরে নারী প্রতিবন্ধীদের বিষয়ে এডভোকেসী সেমিনার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরাম রেজিষ্ট্রিকরণ বিষয়ে স্থানীয় ও উপজেলা কর্মকর্তাদের সাথে এক এডভোকেসী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সমাজসেবা অফিসের প্রতিনিধি বাবুল মিয়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রাজেশ গৌড়, ইউপি সদস্য কিতাব আলী, গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

বক্তারা, এমন উদ্দ্যেগ গ্রহনের জন্য কারিতাসকে ধন্যবাদ জানান সেইসাথে রেজিষ্ট্রিকরণ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস দেন সমাজসেবা অফিসের প্রতিনিধি। এছাড়া প্রতিবন্ধী নারীদের সকল সুযোগ সুবিধার আশ্বাস প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সেমিনারে কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ক্লাব লিডার, নারী প্রতিবন্ধী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit