বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

নানা কাজে কর্নফ্লাওয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্নাঘরের পরিচিত উপকরণ কর্নফ্লাওয়ার। শুধু রান্নার কাজেই নয়, ঘরোয়া নানা টুকিটাকি সমস্যার সমাধানেও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার কোন কাজে কীভাবে ব্যবহার করবেন জেনে নিতে পারেন।

অনেকেরই জুতা মোজা পরলে পা ঘেমে যায়। সেক্ষেত্রে জুতা পরার  আগে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন। এ ছাড়া জুতা দুর্গন্ধ হলেও কর্নফ্লাওয়ার কাজে লাগাতে পারেন। জুতার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিছুটা সময় রেখে ঝেড়ে নিন। দুর্গন্ধ থাকবে না।

জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্নফ্লাওয়ারকে ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি জানালার কাচে লাগিয়ে কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন, কাচ ঝকঝক করবে। কাচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে হালকা গরম পানিতে ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাচের ওপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাচ চকচকে হবে।

রান্না করতে গেলে কোথাও পুড়ে গেলে ফার্স্ট এইড হিসেবে কর্নফ্লাওয়ার কাজে লাগাতে পারেন। এক বাটি গরম পানিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার পরিষ্কার কাপড় এই পানিতে ডুবিয়ে পুড়ে যাওয়া জায়গায় লাগিয়ে রাখুন আরাম পাবেন।

কাপড়ে তেলের দাগ লেগে গেলে প্রথমে দাগ লাগা জায়গায় কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট ওইভাবে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে। পোশাকে কালি বা জেদি দাগ লাগলে কিছুটা কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। দাগ লাগা জায়গায় পেস্টটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে জায়গাটা ঘষে দিন। দাগ চলে যাবে। যে কোনো ধরনের দাগ তুলতে কর্নফ্লাওয়ার খুব ভালো কাজ দেয়। বাড়িতে পোকার উপদ্রব বাড়লে সমপরিমাণ কর্নফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকা ঢোকার রাস্তায় দিয়ে রাখুন। পোকা আসবে না। ঘরের মেঝেতে, দরজার কোনায় পোকামাকড়ের বাসা থাকলে  কর্নফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পানির সঙ্গে গুলে পেস্ট বানিয়ে নিন। পোকার বাসার মুখ এই পেস্ট দিয়ে বন্ধ করে দিন। পোকার উপদ্রব দূর হবে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit