শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

আইপিএলে খেলার অনুমতি পেলেন না তাসকিন-শরিফুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭তম আসরের নিলাম। নিলামের জন্য বাংলাদেশের একাধিক ক্রিকেটার নাম দিলেও শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে খেলার অনুমতি পেয়েছেন শুধু মুস্তাফিজ। 

 
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় আইপিএলের একটি অংশে লঙ্কান ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেট সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ক্রিকেট ও জিম্বাবুয়ে ক্রিকেট এরই মধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে নিশ্চিত করেছে যে তাদের ক্রিকেটাররা পুরো মৌসুমেই আইপিএলে খেলতে পারবেন। 
 
অজি ক্রিকেটাররাও প্রায় সবাই নিশ্চিত। তবে জশ হ্যাজলউড খেলবেন কেবল মে মাসের প্রথম সপ্তাহে। এর আগে তিনি শেফিল্ড শিল্ডের ফাইনালে ব্যস্ত থাকবেন। যার খেলা হবে ২১ থেকে ২৫ মার্চ। এই ঘরোয়া প্রতিযোগিতা কিংবা আইপিএলের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সামনে। 
 
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাদের সব ক্রিকেটার আইপিএলের পুরো মৌসুমে খেলতে পারবেন না। যদিও এখনও ইসিবির সামারের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের সূচি এখনও চূড়ান্ত হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit