রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

লালমনিরহাটে প্রতীক পেলেন যারা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের সংসদীয় ৩টি আসনে ১৯ জন প্রার্থীকে নির্বাচনীয় প্রতীক বরাদ্দ দেওয়া  হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।এসময় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।

প্রার্থীরা যে যে প্রতীক পেলেন–লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে মোট ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়, এদের মধ্যে মোতাহার হোসেন (নৌকা-আ’লীগ), হাবিব মোঃ ফারুক (মশাল- জাসদ), আজম আজাহার হোসেন (মোমবাতি- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক- স্বতন্ত্র প্রার্থী), আতাউর রহমান প্রধান (ঈগল- আ’লীগ স্বতন্ত্র) কে প্রতীক দেওয়া হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ১১৮ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৮৭ হাজার ৪৫৫ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৬৬২ জন।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এর মধ্যে  নুরুজ্জামান আহমেদ (নৌকা-আ’লীগ), সিরাজুল হক (ঈগল-আ’লীগ স্বতন্ত্র), রজব আলী (গোলাপফুল- জাকের পার্টি), মমতাজ আলী শান্ত (ট্রাক- স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (লাঙ্গল- জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) ও  দেলাব্বর হোসেন (ডাব- বাংলাদেশ কংগ্রেস) কে প্রতীম দেওয়া হয়।এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৬৫ জন। এদের মধ্যে মহিলা ভোটার ২ লক্ষ ৩৬১ জন ও পুরুষ ভোটার ২ লক্ষ ১ হাজার ৭০৪ জন।

এদিকে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়।  এরা হলেন,  মতিয়ার রহমান (নৌকা- আ’লীগ), জাহিদ হাসান (লাঙ্গল- জাতীয় পার্টি), আশরাফুল আলম (চাকা- বাংলাদেশ সাম্যবাদী দল),  আবু তৈয়র মোঃ আজমুল হক (মশাল- জাসদ), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আশঁ-তৃনমুল বিএনপি),  শ্রী হরিশ চন্দ্র রায়, (আম- ন্যাশনাল পিপলস্ পার্টি) এবং জাবেদ হোসেন (ঈগল-আ’লীগ স্বতন্ত্র)।এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৫৭২ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৩৬০ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ২১১ জন।এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন। আচরণ বিধি মেনে যাতে সবাই প্রচারণা চালায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরনবিধি মানাতে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/দুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit