রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৬ষ্ঠ ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও হাফিজ মজুমদার ট্রাস্ট্র একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. কবির এইচ চৌধুরী বলেছেন, পিঠা খাওয়ার দাওয়াতের প্রচলন এ দেশের গ্রাম্য সংস্কৃতির অংশ। শীতের সকালে এক বাড়িতে পিঠা বানিয়ে পাড়ার মানুষকে খাওয়ানো এখনো গ্রামের রীতি।

আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে কিংবা জামাই আপ্যায়নে পিঠার বেশ কদর রয়েছে বাংলাদেশে। নতুন প্রজন্মের কাছে পিঠাপুলির সেই সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। এতে করে শিক্ষার্থীরাও পিঠা তৈরির মতো কঠিন কাজের অভিজ্ঞতা অর্জন করছে।

তিনি এ ধরনের আয়োজনে সিলেট উইমেন্স মডেল কলেজকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান। তিনি রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিটিউনিটি সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মডেল কলেজের উদ্যোগে দিনব্যাপী ৬ষ্ঠ ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২য় অধিবেশনে বিকেল ৩টায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহ। ইএলসি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এর সভাপতিত্বে ও হেলাল হামাম এবং তৌফিক রাসেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮৮ এর সাবেক জেলা গভর্ণর ডা. মনজুরুল হক চৌধুরী, কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্টা মাজেদ আহমদ, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত পালন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit