মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঢাবিতে গবেষণাগার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে সংস্কারকৃত ও আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে স্থাপিত ‘লেদার বায়োটেকনোলজি রিসার্চ ল্যাব’ এবং ‘লেদার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৭ ডিসেম্বর (২০২৩) রবিবার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন। পরে উপাচার্য ‘কার্বন নির্গমন হ্রাস এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য বৃত্তাকার অর্থনীতি ভিত্তিক চামড়া শিল্পের পরিবেশ-বান্ধব কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. 

মোহাম্মদ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আধুনিক ল্যাবদু’টির যথাযথ সদ্ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, লেদার সংশ্লিষ্ট গবেষণায় এই ল্যাব ভূমিকা পালন করবে। দেশের চামড়া শিল্পের উন্নয়নে এই ইনস্টিটিউটে আরও আধুনিক গবেষণাগার স্থাপন ও উন্নত যন্ত্রপাতি সংযোজন করা হবে। তিনি আরও বলেন, উদ্ভাবনমুখী গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। 

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করে চামড়া শিল্পের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit