শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে নিখোঁজের ৬দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৬দিন পর মাঠ থেকে শাহীন আলী (১১) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্র শাহীন আলী আদাবাড়িয়া গ্রামের সানের আলীর ছেলে। সে তেকালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে শাহীন আলী তার দাদার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা দৌলতপুর থানা একটি জিডি করেন। রবিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ক্ষতবিক্ষত ও অর্ধগলিত একটি লাশ বাগানের ভেতর পড়ে থাকতে দেখে শাহীন আলীর পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা শিশু শাহীন আলীর কাছ থেকে ছিনতাইকারী চক্র ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ মাঠের মধ্যে ওই মেহগনি বাগানে ফেলে রাখে। আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী জানান, তার ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের একটি বাগান থেকে শাহীন আলী নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে। গত ১১ ডিসেম্বর সে নিখোঁজ হয়।

লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শাহীন আলী নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit