সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

দেখে নিন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ প্রস্তুত। দ্বিতীয় রাউন্ডে জয় পাওয়া আল ইত্তিহাদ ও উরাওয়া রেডসের সঙ্গে সেমিফাইনালের বাকি দুই দল হিসেবে আছে ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স।

আগামী সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১২টায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে বেনজেমার আল ইত্তিহাদকে বিদায় করা মিশরীয় ক্লাব আল আহলি। অপর সেমিফাইনালে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একই সময়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামবে উরাওয়া রেডস।

ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স সরাসরি আসরের সেমিফাইনাল খেলছে। আসরটির ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ক্লাবই সবচেয়ে বেশিবার অংশ নিয়েছে। তবে ফাইনালে জয়ের দিক দিয়ে ইউরোপের ক্লাবগুলোই এগিয়ে। ২০১২ সালে ব্রাজিলের ক্লাব কোরিন্থিয়াসই সবশেষ নন-ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগের মতো ক্লাব বিশ্বকাপের ও সফলতম দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত মোট পাঁচবার তারা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এছাড়া বায়ার্ন মিউনিখ ও ব্রাজিলিয়ান ক্লাব কোরিন্থিয়াস দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলোয়াড়দের মধ্যে টনি ক্রুস সর্বোচ্চ ছয়বার টুর্নামেন্টটির শিরোপার স্বাদ পেয়েছেন। চলতি আসরে করিম বেনজেমার সামনে সুযোগ ছিল ক্রসকে ছোঁয়ার। কিন্তু সেমিফাইনালের আগে তার দল বিদায় নিয়েছে। ফ্লুমিনেন্সে খেলা মার্সেলোর সামনে সুযোগ পঞ্চমবারের মতো এই শিরোপা জেতার। সে জন্য অবশ্য ফাইনাল পর্যন্ত আগে উঠতে হবে ফ্লুমিনেন্সকে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit