বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

জি-৭ বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লেস-বাঁ-তে শুরু হতে যাওয়া ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা আজ সোমবার থেকে তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন। এর একদিন আগে গতকাল রবিবার হাজার হাজার বিক্ষোভকারী জেনেভার রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেন।

এদিন জেনেভার জাতিসংঘ (ইউএন) ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এএফপি ও রয়টার্সের বরাতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা জাতিসংঘের টেলিকমিউনিকেশন ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ফ্লেয়ার ছুঁড়ে।

জি-৭ বিরোধী একটি জোটের ডাকে হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে ইভিয়ান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেনেভায় হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।

picture

ফ্রান্সে জি৭ বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও প্রায় ২০ হাজার মানুষ একটি মিছিলে অংশ নিতে জড়ো হয়। মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

কিছু বিক্ষোভকারী দোকানের সামনে সুরক্ষার জন্য লাগানো প্লাইউডের প্যানেল খুলে ফেলে ও জানালা ভাঙচুর করে। তারা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে এবং একটি টেসলা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জি-৭ শীর্ষ সম্মেলনের ভেন্যুর কাছে বিক্ষোভের অনুমতি দিতে ফ্রান্স অস্বীকৃতি জানানোয় জেনেভায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল বলে জেনেভা নগর সরকার জানিয়েছে।

জি-৭ সম্মেলনকে ঘিরে বিক্ষোভ নতুন কিছু নয়। বিক্ষোভকারীরা সাধারণত পুঁজিবাদ, বিশ্বায়ন, বৈষম্যসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসগ বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা তিন দিনের বৈঠকে যোগ দিতে সোমবার এভিয়ানে সমবেত হওয়ার কথা। এবারের সম্মেলনের আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২৬/সকাল ১১.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit