শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্কনিউজঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি শুরু করেছে বিএনপি। শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। ৩টার পর শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে র‌্যালিতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে ঢল নামে নেতাকর্মীদের।

এদিকে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের আসপাশে মাইক লাগানো হয়। পিকআপের ওপর করা হয় অস্থায়ী মঞ্চ। ওদিকে বিজয় র‌্যালিকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

র‌্যালিতে বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, নিতাই রায় চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার কায়সার কামাল, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম টিপু, নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।

কিউএনবি/বিপুল/১৬.১২.২০২৩/ বিকাল ৫.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit