মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শীতের সন্ধ্যায় ঝটপট ভাপা পিঠা তৈরির রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়িতে আজ আয়োজন করতে পারেন ভাপা পিঠা তৈরির। শীতের সকালে গরম গরম পিঠার স্বাদ উষ্ণতা ছড়াবে চারপাশে। 

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ পরিমাণমতো, ভেঙে নেয়া খেজুরের গুড় ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, লবণ স্বাদমতো।
 
যেভাবে তৈরি করবেন:  চালের গুঁড়ায় লবণ মিশিয়ে হালকা করে দুধ ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে।
  

কোরা নারকেলের পরিবর্তে লম্বা করেও ভাপা পিঠায় নারকেল ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত

 

এবার চালনিতে চেলে নিন। অন্যদিকে ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। হাঁড়ি না থাকলে যে কোনো হাঁড়িতে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।
 
এ পদ্ধতিও কঠিন মনে হলে হাঁড়ির ওপর স্টিলের ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। চুলায় বসিয়ে পানি গরম করে নিন। পাতলা সুতির দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন।
 
এবার বাটিতে চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এর ওপর এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit