শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ছোটছেলে আব্রামের অভিনয় দেখে কাঁদলেন শাহরুখ খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই ওটিটি-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে মেয়ে সুহানা খানের । বাবার মতোই পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন সুহানা। আর এবার সেই একই পথ অনুসরণ করল খান পরিবারের সব থেকে ছোট সদস্য আব্রাম খানও। অভিনয় জগতে নাম লিখিয়েছে সে। তবে, পর্দায় নয়- মঞ্চে অভিনয় করছে আব্রাম ।

নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দেন। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু। সম্প্রতি, শাহরুখ পুত্রর মঞ্চে অভিনয়ের এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ছোট্ট আব্রাম মঞ্চে পারফর্ম করেছে, রয়েছে দীর্ঘ ডায়লগও। আর দর্শকাসনে বসে ছেলের এই পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখছেন শাহরুখ খান ও গৌরী খান।

জানা যায়, এটি আসলে আব্রামের স্কুলে ছিল বার্ষিক অনুষ্ঠান। সেখানে নাচ, গানের পাশাপাশি হয় নাটকও। আব্রাম অংশ নেয় নাটকে। ছেলের অভিনয় দেখতে স্কুলের অনুষ্ঠানে পৌঁছেছিলেন শাহরুখ, গৌরী আর বোন সুহানা খানও। এদিন শাহরুখকে অন্যরকম লুকে দেখা গেছে। ক্লিন সেভড, কালো প্যান্টের সঙ্গে টুইনিং করে পরেছেন সাদা শার্ট। যা আবারও মন কেড়ে নিয়েছে দর্শকদের।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit