শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে দুই ট্রেনের সংঘর্ষে আহত পাঁচ শতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের রাজধানী বেইজিংয়ের চ্যাংপিং জেলায় দুই সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ১০২ জনের অবস্থা গুরুতর। তাদের শরীরের হাড়গোড় ভেঙে গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রবল তুষারপাতের মধ্যে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। পাঁচ শতাধিক যাত্রী আহত হন। তাদেরকে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে ৪২৩ জনকে শুক্রবার সকালের মধ্যে ছেড়ে দেয়া হয়। বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনাটি ঘটে চ্যাংপিং জেলার একটি উঁচু পাহাড়ি এলাকায়। চীনের সাবওয়েতে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। তবে প্রচণ্ড তুষারঝড়ের কারণে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

বেইজিং পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে চায়না ডেইলি জানায়, তুষারঝড়ে সাবওয়ের সিগন্যাল ব্যবস্থাও অস্পষ্ট হয়ে পড়ে। এর ফলে একটি ট্রেন হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। ওই সময় আরেকটি ট্রেন একই লাইন দিয়ে আসছিল। কিন্তু লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই ট্রেনটি সময় মতো ব্রেক করতে পারেনি। ফলে এটি পেছন থেকে থেমে থাকা ট্রেনটিতে সজোরে ধাক্কা দেয়। দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ হওয়ার পর একটি ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
  
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর ইমার্জেন্সি হ্যামার (জরুরি হাতুড়ি) ব্যবহার করে ট্রেনের জানালা ভাঙেন যাত্রীরা। মূলত পর্যাপ্ত বাতাস প্রবেশের জন্য তারা দ্রুত জানালা ভেঙে ফেলেন। সূত্র- আল জাজিরা।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit