শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার চলে গেছে এবং এরইমধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে।

গতকাল শুক্রবার অ্যাডমিরাল তাংসিরি জানান, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরও এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে।

আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন, আইজেনহাওয়ার এবং তার সাথে আরও কিচু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল। 

তিনি আরো জানান, পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসি’র এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit