শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

বার্সার চোখ আর্জেন্টিনার ‘নতুন মেসি’র দিকে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এচেভেরিকে দলে টানতে চেলসি, ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট জার্মেই উঠেপড়ে লেগেছে। এচেভেরির অবশ্য পছন্দের ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবে যাওয়ার কথা আগেই সে জানিয়েছে।   

গত নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে এচেভেরি এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘রিভার প্লেটের মতো আমি বার্সেলোনাতে খেলতে চাই। আমি মেসির একজন ভক্ত। আমি তাকে সেখানে খেলতে দেখেছি। সেই ছোটবেলা থেকে আমি ক্লাবটি দেখে আসছি।’ 
 
পছন্দের ক্লাবের কোচও এচেভেরিকে প্রশংসায় ভাসিয়েছেন। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তরুণ তারকাকে নিয়ে মন্তব্য করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। উদীয়মান এই তারকার দিকে যে তাদের নজর আছে, সেটাও স্পষ্ট হয়েছে জাভির কথায়।
 
এচেভেরির প্রসঙ্গে জাভি বলেন, ‘এচেভেরি আমাদের নজরে রয়েছে। সে মেধাবী একজন খেলোয়াড়। ব্রাজিলের বিপক্ষে সে হ্যাটট্রিক করেছে। যাইহোক এ বিষয়টি আমাদের স্কাউটিং বিভাগ দেখাশোনা করছে।’
 
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেন এচেভেরি। আসরে তিনি গোল করেন সব মিলিয়ে পাঁচটি। টুর্নামেন্টে আর্জেন্টিনা বিদায় নেয় সেমিফাইনাল থেকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit