শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

বৈঠকে গ্রেনেড নিক্ষেপ কাউন্সিলরের, আহত ২৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি গ্রাম কাউন্সিলের বৈঠকে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেছেন এক ডেপুটি কাউন্সিলর। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। এতে বৈঠকে অংশ নেওয়া ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের দপ্তরে এই হামলা হয়। খবর বিবিসির। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।

গ্রেনেড হামলার সময় বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। ফুটেজে দেখা গেছে, বৈঠকে প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা হচ্ছিল। এর মধ্যে ওই ব্যক্তি সেখানে প্রবেশ করেন। তিনি পরে একটু সামনে গিয়ে ৩০ সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকেন। এর পরই বৈঠককক্ষের মাঝখানে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেন।

এ বিষয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেনেড নিক্ষেপের ফলে ২৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। চিকিৎসকেরা গ্রেনেড হামলাকারীকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছেন বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার কারণে দেশটির অনেক সাধারণ মানুষের হাতে অস্ত্র চলে এসেছে। তবে এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit