শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

শিল্পমন্ত্রীর আয় বেড়েছে ১৪ গুণ সম্পত্তি ১৯ গুণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : গত ১৫ বছরে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগের সংসদ-সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বার্ষিক আয় এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে। এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১৪ গুণ, অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় নয়গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে ১৯ গুণ। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে তার দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে স্থাবর সম্পত্তি রয়েছে-পূর্বাচলে ৭৮ লাখ টাকা মূল্যের ৫ কাঠার দুটি প্লট ও গুলশানে ৬১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট। চা বাগান, রাবার বাগান ও চিংড়ি খামারে বিনিয়োগ ৩৬ লাখ ৯১ হাজার টাকা। জাহাজ ব্যবসায় তার মূলধন ৭ কোটি ৯৫ লাখ টাকা। তবে জাহাজ ব্যবসার জন্য তিনি ডাচ্-বাংলা ব্যাংক থেকে ২ কোটি ৮৭ লাখ টাকা ঋণ নিয়েছেন।

২০০৮ সালে দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন-বাৎসরিক আয় ৮ লাখ ১৩ হাজার টাকা। আইন পেশা থেকে ৩ লাখ ১৫ হাজার, চিংড়ি ঘের থেকে ৪ লাখ ৯৮ হাজার টাকা। হাতে নগদ ২২ লাখ ৪৮ হাজার টাকা। বিয়েতে উপহার পাওয়া নিজের নামে ১৬ ভরি ও স্ত্রীর নামে ১৯ ভরি সোনা। এছাড়া ১২ লাখ টাকা দামের একটি গাড়ি ছিল তার। এছাড়াও ছিল ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র।

জাতীয় সংসদের গত চারটি নির্বাচনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তার বার্ষিক আয় ২০০৮ সালে ৮ লাখ ১৩ হাজার টাকা, ২০১৪ সালে ৩৯ লাখ ৭৫ হাজার টাকা, ২০১৮ সালে ৬৫ লাখ ২০ হাজার টাকা ও এবার ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১৪ গুণ।

অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ২০০৮ সালে ৩৬ লাখ ১৪ হাজার টাকা, ২০১৪ সালে ২ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা, ২০১৮ সালে ৩ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকা ও এবার ৩ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার অস্থাবর সম্পত্তি বেড়েছে প্রায় ৯ গুণ।

অন্যদিকে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ২০০৮ সালে ৫০ লাখ ৯১ হাজার টাকা, ২০১৪ সালে ৬১ লাখ ৭০ হাজার টাকা, ২০১৮ সালে ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা ও এবার ৯ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকা। এই হিসাবে ২০০৮ সালের তুলনায় তার স্থাবর সম্পত্তি বেড়েছে ১৯ গুণ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit