শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

আফগানদের বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মঙ্গলবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৯ম ম্যাচে মুখোমুখি হয় এ গ্রুপের দুই দল পাকিস্তান-আফগানিস্তান।

দুবাই আইসিসি একাডেমি মাঠে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে শামিল হোসেন, শাহজাইব খান ও তাইয়েব আরিফের ব্যাটিং তাণ্ডবে ৪৮ ওভারে ৩০৩ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

উদ্বোধনী জুটিতে ১১৬ রান করেন দুই ওপেনার শামিল হোসেন ও শাহজাইব খান। শামিল হোসেন ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় করেন ৭৫ রান। আরেক ওপেনার শাহজাইব খান করেন ৯৫ বলে ৭৯ রান। এছাড়া ৬৯ বলে ৭৩ রান করেন তাইয়েব আরিফ। আফগানিস্তানের বশির আহমেদ আর ফরিদুন দায়ুদজাই নেন ৩টি করে উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় আফগানিস্তান। উইকেটরক্ষক নুমান শাহর ৭৮ বলের ৫৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২২০ রানে অলআউট হয় আফগানরা। পাকিস্তানের ৮৩ রানের জয়ে উবাইদ শাহ আর তৈয়ব আরিফ নেন তিনটি করে উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit