সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

‘একদিনের স্বৈরশাসক’ হতে চেয়ে বাইডেনের তোপের মুখে ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন বলেন, ‘ট্রাম্প চিৎকার করে বলেছেন যে তিনি একদিনের জন্য স্বৈরশাসক হবেন। এতে প্রমাণ হয় যে তিনি মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি।’এদিকে বাইডেন এখন সুযোগ পেলেই ট্রাম্পের এই মন্তব্যকে ব্যবহার করে নিজের পক্ষে প্রচার চালাচ্ছেন। 

ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে বাইডেন বলেছেন,ট্রাম্প একদিনের জন্য হলেও স্বৈরশাসক হওয়ার ইচ্ছা পোষণ করেন। তার মানে তিনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটা খুব খারাপ খবর। তিনি রাজনৈতিক সহিংসতা পরিহার করার বদলে তার প্রশ্রয় দেবেন।এর আগে, সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের করা মন্তব্যের পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি জানান, নির্বাচনে জিতলে তার স্বৈরশাসক হওয়ার কোনো ইচ্ছে নেই, শুধু ‘একদিনের জন্য’ ছাড়া।

সেদিন ট্রাম্প বলেন, আমি স্বৈরশাসক হতে চাই। কিন্তু তা একদিনের জন্য। এর কারণও আপনারা জানেন। কারণ হলো আমি দেয়াল নির্মাণ করতে চাই। সেখানে আমি ইচ্ছেমতো আঁকাআঁকি করব। এ সময় তার সমর্থকরা চিৎকার করে বলতে থাকেন, ‘দেয়াল নির্মাণ করুন। দেয়াল নির্মাণ করুন।’  
প্রসঙ্গত, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া অন্যতম ‘গুরুত্বপূর্ণ’ উদ্যোগ। কিন্তু ডেমোক্র্যাটরা বরাবরই এর বিরোধিতা করে আসছে। সব ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ট্রাম্প।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit