বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র মরহুম বদর উদ্দিন আহমেদ কামরানের পুত্র ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উপ-পরিচালক এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমেদ শিপলু বলেছেন, অবিভক্ত চট্টগ্রাম বিভাগকে চট্টগ্রাম ও সিলেট নামে দু’ভাগ বিভক্ত করলেও দুই অঞ্চলের মানুষের হাজার বছরের আত্মার সম্পর্ক এখনো অটুট রয়েছে।

চট্টগ্রাম মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে চট্টগ্রামে অবস্থানরত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও চট্টগ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া এর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠক সরোয়ার আমিন বাবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর ডিজিএম. লায়ন আকরাম হোসেন, ফুলকলি গ্রুপের পরিচালক এম. এ সবুর, সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর ডি. কে দাশ মামুন, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, ইতিহাবেত্তা সোহেল মো: ফখরুদ্দিন, সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, বিশিষ্ট কলামিস্ট বিপ্লব বড়ুয়া, ভারত-বাংলাদেশ-নেপাল ইতিহাস মঞ্চের সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, এড. রেবা বড়ুয়া, প্রকৌশলী রানা বড়ুয়া, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা- চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হেলাল শাকিল, বিশিষ্ট লেখক সাফাত বিন সানাউল্লাহ, সমন্বয়কারী সুমন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, সুকুমার বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, আবু মো. আরিফ, সমীর চন্দ্র সেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit