বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

এক ফোনে ওয়াটসঅ্যাপের দুই অ্যাকাউন্ট!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেকের একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। এ জন্য অনেক ডিভাইসের দরকার নেই। একই ফোনে দুই কিংবা চারটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। অনেক দিন আগেই মেটা ব্যবহারকারীদের জন্য এ ফিচার এনেছে। এ ফিচার যারা ডুয়েল সিম ব্যবহার করেন তাদের জন্য খুবই উপকারী হবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের অ্যাপ বিটা ভার্সন ২.২৩.২১.১২-এ উপলব্ধ। খুব শিগগিরই সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। চলুন জেনে নিন কীভাবে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন-

♦ অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

♦ তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করুন।

♦ প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তীরটিতে ক্লিক করে এগিয়ে যান।

♦ এরপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করুন।

♦ নম্বরটি যাচাই করতে এ পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit