শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাতে ১৪ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তাকে পদোন্নতি-বদলি ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্রাজিল নাকি হাইতি জিতবে, ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ‘বিপজ্জনক মোড়’ না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কঠিন লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তুলোধোনা করছে বাংলাদেশ ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

আজ নরসিংদী হানাদার মুক্ত দিবস

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। বিজয় র‍্যালী, বিজয় কনসার্ট ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে নরসিংদী জেলা প্রশাসন।দিসবটি উপলক্ষে মঙ্গলবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করা হয়। কোর্ট রোড প্রদক্ষিণ করে র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক ড. বদিউল আলমের নেতৃত্বে বিজয় র‍্যালীতে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. বদিউল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নূরুল ইসলাম। এছাড়া নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিজয় কনসার্ট এর আয়োজন করেছে জেলা প্রশাসন।১৯৭১ সালের ১২ ডিসেম্বর বীরমুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। সমাপ্তি ঘটে ৯ মাসের শ্বাসরুদ্ধকর সশস্ত্র মুক্তিযুদ্ধের। জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন ১১৬ জন বীর সন্তান।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit