রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শিক্ষানুরাগী ও সমাজসেবী দেবীকা চক্রবর্ত্তীর স্মরণসভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, সত্যিকারের দানশীল, শিক্ষানুরাগী ব্যক্তিদের এই সমাজে মূল্যায়ন কম। বর্তমানে অবৈধ অর্থ ও লুটপাট সমিতি বাংলাদেশ সদস্যদের দাপটে সৎ ও ত্যাগী, দেশপ্রেমিক ব্যক্তিগণদের রাষ্ট্র ও সমাজে কদর শূন্যের কোঠায়। মোটকথা এখনকার সমাজে সৎ মানুষের মূল্যায়নের বড়ই অভাব।

সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ডের কাজল শাহ রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও স্কুলের ভূমিদাতা দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্যরে মাসি দেবীকা চক্রবর্ত্তীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় অন্যান্য বক্তারা সাবেক প্রধান শিক্ষিকা, সমাজসেবী ও দানশীল দেবীকা চক্রবর্ত্তীর বুনিয়াদী শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখেগেছেন সিলেট নগরীর ৩নং ওয়ার্ডবাসী সহ সিলেটবাসী শ্রদ্ধার সাথে তা স্মরণ করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহিদ আহমদ খান শিব্বির, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান সভাপতি ইমাম হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও প্রয়াত দেবীকা চক্রবর্ত্তীর বোনপুত সরোজ ভট্টাচার্য্য। সভায় প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং অতিথিবৃন্দকে আপ্যায়িত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit