বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

কোটি টাকায় বিএনপির সঙ্গ ছাড়ার গুঞ্জন, মুখ খুললেন সৈয়দ ইবরাহিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। অথচ তিনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে সোচ্চার ছিলেন। তিনি বলেছিলেন, যারা এ সরকারের অধীনে ভোটে যাবে তারা মোনাফেক। 

জবাবে ইবরাহিম বলেন, বাংলাদেশে গুজব ও অনুমাননির্ভর তথ্য ছড়ানো সহজ। টাকা লেনদেনের বড় গুজব ছড়িয়েছে। ৭৫ কোটি, ৪৫ কোটি, ২৫ কোটি, ১০ কোটি। কোটি টাকা যেন গাছের পাতা, টান দিলেই পাওয়া যায়। 

জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। ১৬ বছর এক প্ল্যাটফরমে ছিলাম, এখন ভিন্ন প্ল্যাটফরমে চেষ্টা করব। কোথাও লিখিত চুক্তি করি নেই যে প্ল্যাটফরম বদল করতে পারব না। একসময় বলেছিলেন, এই সরকারের অধীনে নির্বাচনে গেলে তা হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল। হঠাৎ কোন কারণে ভাবনা বদলালেন?

জবাবে ইবরাহিম বলেন, তখন যে চিন্তা থেকে মূল্যায়ন করেছিলাম, তার আংশিক পরিবর্তন করলাম। যখন দেখলাম, নির্বাচন বর্জন করলে নির্বাচন ও সংসদ বন্ধ থাকবে না। তা হলে কেন আনুষ্ঠানিক সুযোগ নেব না? যে কথা বিভিন্ন টকশো, বিজয়নগর পানির ট্যাংকের নিচে যা বলে এসেছি, তা সংসদে দাঁড়িয়ে বলতে চাই। 

তিনি আরও বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্য পাঁচ বছরের মধ্যে চার বছর সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। আমিও সেই সুযোগ নিতে চাই। বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে দাঁড়িয়ে সপ্তাহে চার দিন পাঁচ মিনিট করে বলা আর সংসদে দাঁড়িয়ে বলায় আকাশ-পাতাল পার্থক্য আছে। 
 

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit