বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে বিদসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। পরে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মেইন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরননবী’র সভপতিত্বে শিক্ষক হারুন অর-রশিদের সঞ্চালনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, নুরল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় কমিটির সদস্য আনজারুল হক, এ্যাড. মালা জেসমিন, সানজিদা পরভীন, ফাতেমা তুজ জহুরাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কাউট, গালস্ গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র/ছাত্রী এবং এনজিও’র মধ্যে ব্র্যাক, গণ উন্নয়ন কেন্দ্র, শার্প, পপি’র কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit