শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেস্ক নিউজ : বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের উড়ন্ত সূচনা গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

ধর্মের কারণে ৪ বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন বিগ বস তারকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি-বলিউড অভিনেত্রী হিমাংশি খুরানা ও বিগ বস তারকা অসীম রিয়াজ প্রায় চার বছরের প্রেমের সম্পর্কে ছিলেন। রিয়েলিটি শো ‘বিগ বস-১৩’ এর ঘরে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান এই জুটি। কিন্তু সম্প্রতি ধর্মের কারণ দেখিয়ে আলাদা হয়ে গেছেন রিয়াজ-হিমাংশি। রিয়াজ মুসলিম, হিমাংশি হিন্দু ধর্মের অনুসারী। ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ভালোবাসাকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। 

টুইটারে হিমাংশি লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আর একসঙ্গে নেই। আমাদের কাটানো সময়গুলো চমৎকার ছিল। কিন্তু এই জার্নিটা শেষ হয়েছে। আমাদের সম্পর্কের যাত্রাটা দুর্দান্ত ছিল এবং জীবন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আলাদা আলাদা ধর্মে বিশ্বাসী, ধর্মের প্রতি সম্মান রেখে ভালোবাসাকে ত্যাগ করছি। আমাদের পরস্পরের প্রতি কোনো অভিযোগ নেই। দয়া করে, আমাদের প্রাইভেসির প্রতি সম্মান রাখুন।’

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া আরেকটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো সমাধান পাইনি। আপনি এখনো ভালোবাসেন। কিন্তু ভাগ্য আপনার সুখ সমর্থন করে না; তারপরও ঘৃণা নয়, শুধু ভালোবাসা। এটিই পরিণত সিদ্ধান্ত।’ প্রেমিকা সম্পর্কের বিচ্ছেদের কারণ জানালেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি অসীম রিয়াজ। তবে হিমাংশি জানিয়েছেন, যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit