শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘অ্যানিমেল’ ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির মাত্র ৭ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটির ওপর ব্যবসা করেছে আলোচিত ছবি ‘অ্যানিমেল’। ছবিতে রণবীর কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা, তৃপ্তি ডিমরির অভিনয় সবার নজর কেড়েছে। সিনেমার পুরোটাজুড়েই রয়েছেন রণবীর। তবে মাত্র ২০ মিনিটে নিজের উপস্থিতি দিয়ে যে রীতিমতো ঝড় তুলেছে তিনি ববি।

পুরো সিনেমায় তিনি নির্বাক। তবে তার কর্মই যেন দর্শকদের মধ্যে তাকে জনপ্রিয় করেছে। পাশাপাশি সমলোচিত হয়েছেন। এ সিনেমায় আব্রারের চরিত্রে দেখা গেছে ববিকে। উগ্রতা, নারীবিদ্বেষ আর হিংস্রতাই ছিল ক্যারেক্টারের ধরন। সিনেমায় নিজের তৃতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের দিনই বৈবাহিক ধর্ষণ করেন স্ত্রীকে। সিনেমায় অভিনেতার তৃতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মানসী তক্ষক। এ কারণে সমালোচিত হয়েছেন ববি। তবে বিতর্কিত এ দৃশ্যে অভিনয়ে পূর্ণ সমর্থন জানাচ্ছেন তার পর্দার স্ত্রী মানসী।

ববির সহ-অভিনেত্রী হিসেবে এমন একটি দৃশ্যে অভিনয়ের অনুভূতি প্রসঙ্গে জানান, এমন একটি দৃশ্যের পূর্ণ সমর্থন করেন তিনি। এ প্রসঙ্গে মানসীর ভাষ্য, ‘দেখুন, আমার মনে হয়, নিজের বিয়েতে এমন ঘটনা ঘটবে কেউই এমন আশা করেন না। বিয়ের দৃশ্যের লাইটিং থেকে শুরু করে গান- সব কিছু এত সুন্দর। শৈল্পিক মান দেখুন, গানটা রীতিমতো ভাইরাল। সব কিছু সুন্দর চলছিল। আচমকাই তাল কাটে।

মানসী তক্ষক দাবি করেন, ছবিতে এসব দৃশ্য আসলে দর্শকের জন্য একটা বার্তা। যদি রণবীর এমন হতে পারেন, তা হলে সিনেমার খলনায়ক কেমন হবে ভাবুন! আমি মনে করি, ববি স্যারের চরিত্রটির ভিত্তি স্থাপন করতে অমন একটি দৃশ্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।’ শেষে অবশ্য মানসী আরও বলেন, ‘আমার নিজের বিয়েতে এমন কিছু হোক একেবারেই চাইব না।’ 

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit