শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার ( ৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, ব্যানার সহ দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত পোস্টার নিয়ে মানববন্ধন, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল অন্যতম। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “ দুর্নীতি দমন ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য “ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে-দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সদস্য মোছাঃ রুমি আক্তার চৌধুরী, সদস্য মোঃ তৈমুর রহমান, আটোয়ারী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit