শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার

বাইডেনের ছেলের বিরুদ্ধে এবার কর ফাঁকির অভিযোগে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এবার তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। হান্টারের বিরুদ্ধে করা এই মামলায় নয়টি অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিলাসী জীবন-যাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এই সময় তিনি ১৪ লাখ ডলার কর পরিশোধে ব্যর্থ হয়েছেন।

কর ফাঁকির এই মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৭ বছর কারাদণ্ড হতে পারে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হান্টারের কর ফাঁকির ঘটনায় তদন্ত চলছে।

এর আগে, গত সেপ্টেম্বরে হান্টারকে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম কোনো প্রেসিডেন্টের সন্তান, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit