বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নরসিংদীর পাঁচটি থানার ওসি রদবদল

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী নরসিংদী জেলা পু‌লি‌শের ৭টি থানার ম‌ধ্যে ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক যো‌গে রদবদল করা হ‌য়ে‌ছে। নরসিংদী জেলার ৫টি থানার ওসিদের ‌জেলার ভেত‌রে বদলি করা হ‌য়ে‌ছে গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করে এই বদলির আদেশ দেয়া হয়।

স্মারক সূত্রে জানা যায়, জেলার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমানকে জেলার বেলাব থানায় বদলি করা হয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদউদ্দিনকে জেলার শিবপুর মডেল থানায় বদলি করা হয়েছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদকে নরসিংদী মডেল থানায় বদলি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম ভূইয়াকে জেলার মনোহরদী থানায় বদলি করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদারকে জেলার রায়পুরা থানায় বদলি করা হয়েছে । বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit