বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

বিএনপি ছেড়ে নৌকার মনোনয়ন নেওয়ার কারণ জানালেন শাহজাহান ওমর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদ ঘিরে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার শাহজাহান ওমর। সারাজীবন বিএনপির রাজনীতি করা বর্ষীয়ান এই নেতা দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চমক দেখিয়েছেন। রাজনীতিতে ইউটার্ন নিয়ে সরাসরি নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন। দলের সিনিয়র এই নেতার এমন সিদ্ধান্ত বিএনপির নেতাকর্মীদের মনে দাগ কেটেছে। তবে আওয়ামী লীগ শিবিরে বাহবা পাচ্ছেন ব্যারিস্টার ওমর। দেশের রাজনীতিতে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। 

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে পার্লামেন্টের বাইরে আছি। আমাদের তো একটা জনগণের কাছে কমিটমেন্ট আছে। যখন জনগণের কাছে যাই, তখন খুবই লজ্জা লাগে। তারা (জনগণ) বলে স্যার, আর কতদিন সংসদের বাইরে থাকবেন। বর্ষীয়ান এই নেতা বলেন, আমি জানি, বিএনপি করার কারণে অনেক নেতাকর্মী কষ্টে দিনাতিপাত করছে। এগুলো দেখে আমার মায়া লাগে। সাধারণ মানুষকে বিপদে ফেলা যাবে না। নির্বাচন করব জনগণ যদি ভোট দেয়, তা হলে নির্বাচিত হব। আর না দিলে নির্বাচিত হব না।  যাদের জন্য ভোট করব, তারা যদি আমাকে ভোট দেয় তা হলে জিতলাম। আর হেরে গেলে, বলব তোমাদের দাবির মুখে নির্বাচন করলাম, হেরে গেছি।  আমি কিন্তু হারিনি হেরেছ তোমরা (জনগণ)। 

নৌকা পেলে নির্বাচিত হওয়া যাবে এটা প্রচলিত ধারণা আছে। তা হলে আওয়ামী লীগ থেকে আপনি নির্বাচিত হওয়ার নিশ্চয়তা পেয়েই কী নির্বাচনে গেছেন? জবাবে ব্যারিস্টার শাহজাহান বলেন, বিষয়টি এমন নয়, বাংলাদেশে মূলত দুটি পার্টি। আওয়ামী লীগ ও বিএনপি। আরেকটি আঞ্চলিক দল আছে, জাতীয় পার্টি। এটা শুধু রংপুর অঞ্চলে। আরও কিছু ছোট ছোট দল আছে। ৫১টি পকেট পার্টি আছে। কিন্তু এমপি হওয়ার মতো কয়জন আছে?  কাজের দল হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি নির্বাচন বয়কট করল। আমি নির্বাচন করতে চাই— এটিই হচ্ছে মূলকথা।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit