বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ, কী কথা হলো?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পুতিনের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার (৭ অক্টোবর) শুভেচ্ছা জানান পেজেশকিয়ান।

এ সময় মস্কো ও তেহরানের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। খবর মেহেরের। তেহরান ও মস্কোর মধ্যকার ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত ও জোরদার করার ওপর জোর দেন। সম্পর্কের এই ধারা বজায় রাখাকে উভয় দেশের স্বার্থের অনুকূল বলে অভিহিত করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ইরানের সরকার ও জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন। পুতিন ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তির’ আওতায় তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন এবং জোর দিয়ে বলেন, চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহ সত্ত্বেও এই সহযোগিতা অব্যাহত রয়েছে।

শত্রুর আগ্রাসনের মুখে ইরানি জাতির ঐতিহাসিক ও অবিচল দৃঢ়তার কথা উল্লেখ করে পুতিন বলেন, ইরানের এই সাহসিকতা বিশ্বজুড়ে অনেক দেশেরই বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা ও সহায়তার লক্ষ্যে কিছু দেশের প্রচেষ্টার কথা উল্লেখ করে পুতিন জানান, রাশিয়া এসব কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে এবং এ বিষয়ে ভূমিকা রাখতে ও সহায়তা প্রদানে মস্কো প্রস্তুত রয়েছে।

তেহরান ও মস্কোর মধ্যে অব্যাহত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে রুশ প্রেসিডেন্ট ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit