সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ঘরেই বানান চাট মসলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের সন্ধ্যায় পেঁয়াজ কুচি, মরিচ আর একটু সরিষা তেলে মুড়ি মাখা কিংবা গরম গরম চটপটি হলে যেন একদম মনমতো হয়ে যায় সন্ধ্যাটা। মুড়ি মাখা, চটপটি কিংবা যেকোনো ভাজাপোড়া, ফলের ভর্তায় একটু চাট মসলা দিলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ, সেটা তো বলাই বাহুল্য। চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চাট মসলা। জেনে নিন কিভাবে তৈরি করবেন, রেসিপি দিয়েছেন তাহ্‌মিনা জামান

  • শুকনা মরিচ – ২০টা
  • জিরা – ২ টেবিল চামচ
  • ধনিয়া  – ২ টেবিল চামচ
  • আস্ত গোলমরিচ – ২০-২৫টা
  • রাঁধুনি – ২ চা চামচ
  • মৌরি – ২ চা চামচ
  • মেথি – ২ চা চামচ (আবশ্যক না)
  • কালোজিরা  – ২ চা চামচ
  • লবঙ্গ – ১০টা
  • পাঁচফোড়ন – ৫ চা চামচ
  • বিট লবণ  – ২ চা চামচ

যেভাবে বানাবেন

সবগুলো মসলা খানিকক্ষণ শুকনা কড়াইয়ে টেলে নিতে হবে। একটু গন্ধ বেরিয়ে মচমচে হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। তারপর গ্রাইন্ডার বা ব্লেন্ডারে ভালো করে গুঁড়া করে নিন। চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সব সমানভাবে গুঁড়া হয়েছে কি না।

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit