বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে: রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্থ দিয়ে, প্রতারণা করে, প্রলোভন দেখিয়ে নাম শোনা যায়নি, এমন মানুষদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে। আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যাদের কিনে ভোটে ভিড়িয়েছে, তাদের দুই-একজন ছাড়া কারও নাম পর্যন্ত শুনেনি দেশের মানুষ। গুটিকয় উচ্ছিষ্ট ও আগে থেকেই দল থেকে বিতাড়িত কিছু জনধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে। তবে বিএনপির আদর্শ ধারণ করেন, এমন কাউকে ভেড়ানো যায়নি।

তিনি বলেন, আওয়ামী লুটেরা চক্র এবং তাদের দোসররা এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন। ভাগবাটোয়ারা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে। প্রতিদ্বন্দ্বিরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন, সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান।

বিএনপির এ নেতার অভিযোগ, গোটা দেশের জনগণ, সব বিরোধী দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। শেখ হাসিনার একগুঁয়েমি দেখে অনুমিত হচ্ছে তিনি দেশ এবং জনগণকে ধ্বংস করেই তবে বিদায় নেবেন।

জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, প্রজাতন্ত্রের কোনও কর্মকর্তা-কর্মচারী ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনে কেউ কোনও সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার করুন। অন্যথায়, এই অমার্জনীয় অপকর্মের জন্য জনগণ আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় আপনাদের নাম বেঈমান-মীরজাফরের পাশে উৎকীর্ণ থাকবে।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২৩/ রাত ১০.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit