বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে ত্রুটি, সাইবার হামলার মুখে পড়তে পারেন কোটি ব্যবহারকারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে ৮৫টি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানার পর  গুগল অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই হালনাগাদে ‘সিভিই-২০২৩-৪০০৮৮’ নামের একটি জটিল ত্রুটিসহ সব কটি ত্রুটির সমাধান করা হয়েছে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নিরাপত্তা প্যাচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে ভয়ংকর একটি  ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে দূর থেকে কোড যুক্ত করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

সর্বশেষ পাঁচটি সংস্করণেই ত্রুটি থাকায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন। তবে ত্রুটিগুলো কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit