বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ইসিতে শাহজাহান ওমর, ক্ষেপে গেলেন সাংবাদিকদের প্রশ্নে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

ডেস্কনিউজঃ সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে (ইসি) দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে।

সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলে ও ছবি তুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মাঠপর্যায়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির শোকজ খেয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ইসিতে যান বর্তমানে ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর।

সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, নির্বাচন ভবনে কেন এসেছেন? এর জবাবে তিনি বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো? আমি কেন এসেছি, এ বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমননিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’

কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলে রেগে যান তিনি। ছবি তোলা ও প্রশ্ন করায় সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন শাহজাহান ওমর। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারতেও উদ্যত হন।

নির্বাচনী আইন ভঙ্গ করেছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনি আইন জানেন? কে বললো আমি আইন ভেঙেছি?’

উল্লেখ্য, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি শাহজাহান ওমরকে শোকজ করেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ আদেশ দেন।

ইসি জানায়, ‘আপনি (শাহজাহান ওমর) নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এসময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল।’

তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

কিউএনবি/বিপুল/০৫.১২.২০২৩/রাত ১০.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit