বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সাইফের সঙ্গে ১৬ বছরের পুরনো ছবি প্রকাশ্যে আনল শ্রীলেখা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

বিনোদন ডেস্ক : সাইফ আলি খানের সঙ্গে শ্রীলেখার এ ছবি ১৬ বছরের পুরনো। ২০০৭ সালে তোলা সে ছবি হঠাৎ প্রকাশ্যে এনে আবারও আলোচনায় নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার বরাতে জানা যায়, সাদা শিফন সি-থ্রু শাড়ির সঙ্গে মঙ্গলসূত্র পরা শ্রীলেখা ও সাদা টি শার্ট পরা সাইফের ওই ছবি ব্যাংককে তোলা। 

২০০৭ সালে ব্যাংককে ‘হাম তুম’ সিনেমার শুটিং করতে গিয়েছিলেন সাইফ। আর শ্রীলেখা গিয়েছিলেন একটা বিজ্ঞাপনের শুটিং করতে। দুইজনের সঙ্গে কীভাবে দেখা হলো এমন প্রশ্ন শ্রীলেখাকে ছুঁড়ে দেয়া হলে শ্রীলেখা জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে আমার নায়ক ছিল সাইফ। তখনই ছবি তুলেছিলাম।
 
শ্রীলেখা আরও বলেন, ‘ওই বিজ্ঞাপন ছিল একটি চিপসের বিজ্ঞাপন। মুম্বাইয়ের বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালনায় নির্মিত হয়েছিল বিজ্ঞাপনটি। সময়টা খুবই সুন্দর ছিল। আমি আর সাইফ দারুণ সুন্দর সময় কাটিয়েছিলাম ব্যাংককে। হঠাৎ স্মৃতি হাতড়ে ছবিটা পাই। তাই পোস্ট করলাম।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit