ডেস্ক নিউজ : সোমবার (৪ ডিসেম্বর) সংস্থাটির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেয়া হয়। এর আগে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব ইউএনওকে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে। এরপর নির্বাচন কমিশন বদলির অনুমোদন দেয়।
জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন,
এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। একটি পেয়েছিলাম, সেটা করা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবেন, আমরা তা-ই করব বলে জানিয়েছেন তিনি। এই অল্প সময়ের মধ্যে এতগুলো বদলি করা সম্ভব কিনা, জানতে চাইলে তিনি বলেন, সবাই সম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। তবে ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির বিষয়ে প্রস্তাবনা তৈরি করা হবে। এর আগে গতকাল রোববার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন,আগামীকাল থেকেই আমরা ইউএনওদের বদলির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে বদলি করতে বলেছে। তারা যেভাবে বলেছেন, আমরা সেভাবেই করব। গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সব ইউএনওর বর্তমান কর্মস্থল এক বছরের বেশি চাকরিস্থল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী মঙ্গলবারের (৫ নভেম্বরের) মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:২১