বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মেক্সিকোর কঙ্কাল সত্যি কী এলিয়েন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেক্সিকোর কংগ্রেসে প্রদর্শন করা আলোড়ন সৃষ্টিকারী ‘এলিয়েনের দুটো মমি’ ঘিরে নতুন করে আবারও রহস্য দেখা দিয়েছে। এবার রহস্য শুরু হয়েছে এর ডিএনএ নিয়ে। ল্যাবে গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন, এসব কঙ্কালের ৩০ শতাংশ ডিএনও কোনো প্রাণীর সঙ্গে মিলছে না। এগুলো একদম স্বতন্ত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, সম্প্রতি ওই কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করে দেখা হয়েছে। তাতে পাওয়া গিয়েছে ৩০ শতাংশ অজানা জিনের হদিস। এই অজানা অংশটির সঙ্গে আদতে কোনো জীবেরই মিল নেই বলে জানান গবেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পৃথিবীতে যত রকমের প্রজাতি রয়েছে, তাদের সকলের জিনের একটি ডেটাবেস রয়েছে বিজ্ঞানীদের কাছে। কিন্তু কারোর ডিএনএর সঙ্গে মিল পাওয়া যায়নি এই অংশটুকুর। এবার তাই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই কঙ্কাল।

‘এলিয়েনের মমি’ ঘিরে বাড়ল রহস্য‘এলিয়েনের মমি’ ঘিরে বাড়ল রহস্য

আবার প্রশ্ন এসেছে, এসব কঙ্কাল কি পৃথিবীর বাইরের কোনো প্রাণীর? এখানে আরেকটি মজার বিষয় রয়েছে, বাকি ৭০ শতাংশ ডিএনএর সঙ্গে যেসব প্রজাতির মিল রয়েছে, তা এখনো জানাননি বিজ্ঞানীরা। কোনো এক বিশেষ কারণে এই তথ্য গোপন রেখেছেন।

এ ব্যাপারে এবার সাংবাদিক জেমি মসান বলেন, ‘ভিনগ্রহের প্রাণী নিয়ে এর আগে এত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ডিএনএ টেস্টও কিন্তু সে কথাই বলছে। এই সত্যটা আমাদের মেনে নিতেই হবে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit