রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নরসিংদীতে একের পর এক খুন, যুবককে কুপিয়ে হত্যা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে আল-আমিন (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন সদর উপজেলার ইব্রাহিম মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াছল বিলপাড়ের রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন আল-আমিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোথ করে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit