রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আশুলিয়ায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ Time View
আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন একটি ৫ তলা ভবনের ছাদ থেকে পরে তোফাজ্জল তৌফিক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করেছেন। 
রোববার বেলা ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার একরামুল হকের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন ছোকা গ্রামের মৃত আফতাদ হোসেনের ছেলে। 
পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক তোফাজ্জল ওই ভবনের ছাদে কাজ করছিল। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit