শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীতে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, গণফোরামের স্থগিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন জেলার ৫টি আসনের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তিন আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। রোববার (৩ ডিসেম্বর) নরসিংদী-১ (সদর), নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থিতা বাছাই করা হয়।
জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, নরসিংদী ১ (সদর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মো: আক্তারুজ্জামান নামে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটারের তালিকা থাকলেও ১ শতাংশ পূরণ না করা ও পৌর কর বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে। নরসিংদী ২ আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৭ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে  মো. মাসুম মৃধা নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া গণফোরামের মনোনীত প্রার্থী মো: মাহফুজুর রহমানের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের পদধারী কোন নেতা নন। সোমবার দ্বিতীয় দফায় জেলার বাকী দুটি আসন নরসিংদী ৪ ও ৫ এর মনোনয়নপত্র বাছাই করা হবে।

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit