শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষ : নিহত-১

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক জন নিহত হয়েছেন। তবে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিয়ে সৃষ্টি হয়েছে ধু¤্রজাল। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন মোল্লা (৩৫)। তিনি রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা ও সরদার পক্ষ সম্মিলিতভাবে একটি প্যানেল ঘোষণা করেন। তাদের বিপক্ষে একই এলাকার মন্ডল পক্ষও অপর একটি প্যানেল ঘোষণা করেন। রবিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার বিকেলে দিঘলকান্দি গ্রামের ইজ্জতের মোড়ে মন্ডল ও মোল্লা পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া বাঁধলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। পরে রাত ১১টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়। সংঘর্ষের ঘটনায় জামাল উদ্দিন মোল্লা অসুস্থ হয়ে রবিবার ভোরে নিজ বাড়িতেই মারা যান।

নিহত জামাল উদ্দিন মোল্লার মা রহিমা বেগম বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমার ছেলের উপর হামলা চালায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে ভোররাতে বাড়িতেই মারা যায়। তবে প্রতিপক্ষের লোকজনের দাবী, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। অসুস্থতার কারনেই তার মৃত্যু হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে তারা এটাকে হত্যার নাটক সাজিয়েছে।

সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ভোররাতে জামাল উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়না তদন্তের পর জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit