রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

নরসিংদীতে শ্রেষ্ঠ এস আই ইউসুফ আহমেদ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মাধবদী থানাধীন পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহমেদ। শনিবার নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৩) মাসের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত), শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এসআই (ডিবি), শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মাদক চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ টিএসআই (ট্রাফিক) ক্যাটাগরিতে মনোনীতদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার ।

এসময় উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শামসুল আরেফিনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।   

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit