বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

আচরণবিধি ভঙ্গ কোথায় করলাম?- আদালতে গোলাপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় মাদারীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। রোববার সকালে তিনি আদালতে হাজিরা দেন। এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, আচরণবিধি ভঙ্গ কোথায় করলাম?

এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মাদারীপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে রোববার তলব করে এবং অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমাণ নিয়ে থাকতে বলা হয়। আদালতের নির্দেশে উভয়পক্ষই রোববার সকালে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য পেশ করেন।

এ বিষয়ে অভিযুক্ত আবদুস সোবাহান গোলাপ বলেন, আমি জানি না। এখানে আচরণবিধি ভঙ্গ আমি কোথায় করলাম? হ্যাঁ আমি দেখেছি অনেক লোক কালকিনিতে উপস্থিত ছিল। আনন্দ উৎসবের মধ্য দিয়েই হয়েছে। তবে আমরা দ্বারা আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে মনে হয় না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আদালতে সশরীরে উপস্থিত হয়ে আমি আমার লিখিত বক্তব্য দিয়েছি। আদালত এখন তদন্ত করে পরে সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে আরেক সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মাদারীপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বিচারক আমার অভিযোগের তথ্য-প্রমাণ জমা দিতে বলেছেন। আদালতে উপস্থিত হয়ে আমি তা জমা দিয়েছি। এখন আদালত সিদ্ধান্ত দেবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit