রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ধানের চাতালে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে ধানের চাতালে গৃহবধু লাইলী বেগম (৪৮) কে শ্বাসনালী কেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে। শনিবার রাতের কোন এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত মজিবর রহমান এবং স্বামীর বাড়ি একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামে। রোববার দুপুর দেড়টায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে মেসার্স উজ্জল চাউল কল ভাড়া নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছিলেন। সেখানে গত দুই মাস থেকে শ্রমিকের কাজ করতো গৃহবধু লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন সহ কয়েকজন। শ্রমিকরা চাতালের আলাদা আলাদা ঘরে বসবাস করতো। পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধু লাইলী বেগমের শ্বাসনালী কেটে হত্যা করে স্বামী। রোববার সকাল ১০ টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পাশের অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করে। পরে ঘরের দরজা খুলে দেখে মেঝেতে গৃহবধুর মরদেহ পড়ে আছে। পরে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন- সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হাসুয়া দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit