শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানের ২ সামরিক উপদেষ্টা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। এ দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ। শনিবার (২ ডিসেম্বর) আইআরজিসিও এক বিবৃতিতে জানায়, সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসি’র দুই সেনা নিহত হয়েছে। তারা হলেন- মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ।

শুক্রবার রাতে ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, শনিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি একটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। হামলায় ইরানের দুই সদস্য নিহত হন। ওই দুই সেনা সিরিয়ায় ‘সামরিক উপদেষ্টা’ হিসেবে কাজ করছিলেন। এ ঘটনায় বেশ কিছু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit