বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : নবম ধাপের অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় আগারগাঁও থেকে শেওড়াপাড়া সড়কে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল নেতা তারেকুর জামান তারেক, কামরুজ্জামান জুয়েল, রাফিজুল হাই রাফিজ, এবিএম মাহমুদ সর্দার, ডা. আউয়াল, ইউনুস আলী রাহুল, আরিফুর রহমান আমিন, জাকারিয়া হোসেন ইমন, সৈয়দা সুমাইয়া পারভীন, শাহাবুদ্দীন ইমন প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নবম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একদফা দাবিতে ফের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হচ্ছে রোববার। এ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। তার আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit