বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য আপনাকে ফেসবুক ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘ফরগট পাসওয়ার্ড?’ অপশনটি সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্টটি চালু করার সময় যে মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দেওয়া ছিল সেটা লিখতে হবে। এরপর মেন্যু থেকে ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ সিলেক্ট করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক লগইন করা যাবে।

বেশ কিছু পদ্ধতিতেই ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। অনেক সময় হ্যাকাররা আইডি হ্যাক করার পর ই-মেইল আইডি বা মোবাইল নম্বর পরিবর্তন করে দেয়। এ রকম হয়ে থাকলে ফেসবুক কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। এ জন্য প্রথমে www.facebook.com/hacked- অপশনে যেতে হবে এবং ‘my account is compromised’ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর সঠিকভাবে ব্যবহারকারীর নাম, ই-মেইল অ্যাড্রেস বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে। এরপর ‘সিকিউরিটি চেক’ অপশন হিসেবে ক্যাপচা (বিশেষ কোড) লিখলে ফেসবুক আপনাকে পুরনো পাসওয়ার্ডসহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে। কয়েক ধাপে সেগুলোর সঠিক তথ্য দিলে হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়া যাবে।

ফেসবুক আইডি হ্যাকের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে আইডির নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। যেমন- সহজ পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অহেতুক ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। লগইন অ্যাপ্রোভাল চালু করতে হবে। এতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আপনার অনুমতি ছাড়া চালু করতে পারবে না।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit